দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হঠাৎ করেই চ্যাটজিপিটি ব্যবহারে সমস্যায় পড়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা। একই সময়ে অ্যানথ্রপিকের ক্লদ ও এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রক নিয়েও সমস্যার খবর পাওয়া গেছে।
সেবা বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ডাউনডিটেকটরের তথ্য অনুযায়ী, ভারতীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে ভারতে চ্যাটজিপিটি নিয়ে ২ হাজার ৮০০টির বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে। একই সময়ে ক্লদ নিয়ে ১৭০টি এবং গ্রক নিয়ে ৪০টির বেশি সমস্যার প্রতিবেদন পাওয়া যায়।
যুক্তরাষ্ট্রে সমস্যার মাত্রা ছিল আরও বেশি। একই সময়ে সেখানে চ্যাটজিপিটি নিয়ে ৩৫ হাজারের বেশি, ক্লদ নিয়ে ১ হাজার ৪০০টির বেশি এবং গ্রক নিয়ে ১ হাজার ২০০টির বেশি সমস্যার প্রতিবেদন জমা পড়ে।
ব্যবহারকারীদের সমস্যার বিষয়টি স্বীকার করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, চ্যাটজিপিটি ও কোডেক্সে ত্রুটির হার বেড়েছে। সংশ্লিষ্ট সেবাগুলোর সমস্যা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।
এদিকে, চ্যাটজিপিটির পক্ষ থেকে এক্সে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওতে কয়েকটি তারাকে নড়াচড়া করে একত্র হয়ে একটি আকৃতি তৈরি করতে দেখা যায়।
এর কয়েক মিনিট আগে ওপেনএআই অ্যাস্ট্রা নিয়ে একটি টিজারও প্রকাশ করে। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাস্ট্রা সাইবার নিরাপত্তা সক্ষমতায় উল্লেখযোগ্য অগ্রগতি এবং তাদের প্রস্তুতি কাঠামো অনুযায়ী ‘ক্রিটিক্যাল’ পর্যায়ে পৌঁছেছে।
অন্যদিকে, ক্লদও তাদের সেবায় ত্রুটির কথা জানিয়েছে। অ্যানথ্রপিক জানিয়েছে, ক্লদ মিথোস ৫.১, ক্লদ ফেবল ৫.১ এবং ক্লদ ওপাস ৫-এ অনুরোধ পাঠানোর ক্ষেত্রে ত্রুটির কারণ তারা শনাক্ত করেছে এবং সমাধানে কাজ করছে।
পরে প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে শুধু ওপাস ৪.৮ ও ওপাস ৫ মডেল আক্রান্ত রয়েছে। অন্য মডেলগুলোর ত্রুটির হার স্বাভাবিক পর্যায়ে ফিরে এসেছে।
ইলন মাস্কের মালিকানাধীন এক্সের এআই চ্যাটবট গ্রকও সমস্যার কথা জানিয়েছে। গ্রকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা সমস্যায় পড়েছে এবং যত দ্রুত সম্ভব সেবা স্বাভাবিক করতে কাজ করছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
/অ